অগ্রদৃষ্টি ডেস্ক:: তীব্র গরমে অতিষ্ঠ ঠাকুরগাঁও জেলাবাসী। ২৪ এপ্রিল রবিবার ঠাকুরগাঁওয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি. সেলসিয়াস। রংপুর বিভাগসহ দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ।
আর সহসাই এই গরম থেকে নিস্তার মিলছে না। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুরো বৈশাখে জুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
তীব্র গরমে মানুষের জন জীবন অতিষ্ট হয়ে উঠেছে। কয়েকদিনের প্রচণ্ড রোদে সাধারণ মানুষ বাইরে বের হতে পারছে না। ব্যবসায়ীদের বেচা-কেনা অনেকাংশে কমে গেছে। সাথে সাথে বেড়েছে বিভিন্ন প্রকার আবহাওয়া পরিবর্তন জনিত রোগ। সর্দি-কাশী, এ্যাজমা, বমি, হাপানি, ডায়রিয়া প্রকোট আকার ধারণ করেছে।
হাসপাতাল ও অধিকাংশ ক্লিনিক গুলোতে এ ধরনের রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ওষধের ফার্মেসির দোকানগুলোতে চলছে গরমে অসুস্থ্য হওয়া ওষধের বেচাকেনা।
এদিকে তীব্র গরমের সাথে সাথে চলছে বিদ্যুৎতের ভয়াবহ লোডশেডিং। একদিকে তাপদাহ অপরদিকে বিদ্যুৎতের ভয়াবহ লোডশেডিং ফলে বিদ্যুৎ ও গরমের কারণে সিমাহীন দুর্ভোগে রয়েছেন সাধারণ মানুষ। গরম ও লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তিতে রয়েছে পরীক্ষার্থীরা। বর্তমানে বিদ্যুৎ ব্যবস্থা স্বচল থাকলেও সরবরাহের ক্ষেত্রে রয়েছে অস্বাভাবিক। ঘনঘন লোডশেডিং এর কারণে ব্যবসা বানিজ্য সহ স্থবির হয়ে পড়েছে দৈনন্দিন কার্যক্রম। এলাকার মানুষ বর্তমানে বিদুৎ ও গরমের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারাদেশে আবহাওয়া অপরিবর্তিত থাকবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












