সুনামগঞ্জ প্রতিনিধি : গতকাল ভোর সাড়ে ৩টার সময় ট্রিপল মার্ডার সহ একাধিক মামলার আসামি ডাকাত কাউছার গাজী র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। ডাকাত কাউছার দিরাই উপজেলার কুলঞ্জ ইউপির টংগর গ্রামের মস্তফা গাজির ছেলে। র্যাব ও মামলার বাদি একরার হোসেনের দেওয়া তথ্যমতে গোপন সংবাদের ভিত্তিতে টংগর গ্রামের পার্শবর্তী ডুমাখালী বিল সংলগ্ন একটি ঘর থেকে গ্রেফতার করে র্যাব ৯ এর লেফটেনেন্ট কমান্ডার ফয়সল আহমদ ও এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল রাতভর অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে ডিবি অফিসে হস্তান্তর করা হবে বলে র্যাব জানিয়েছে। উল্লেখ্য বিগত জানুয়ারিতে কুলঞ্জ ইউপির জাড়লিয়া ঘোড়ামারা সাতপাকিয়া বিলের মালিকানা দ্বন্দ্বে সংঘটিত ট্রিপল হত্যা মামলার সে অন্যতম অভিযুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে সিলেট সুনামগঞ্জে খুন,ডাকাতি সহ ১১ টি মামলার রয়েছে। ডাকাত কাউছারের গ্রেফতারে এলাকায় স্বস্তি নেমে এসেছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












