আন্তর্জাতিক ডেস্ক : জেরুসালেম ইস্যুতে মার্কিন সহায়তা বন্ধের হুমকি উপেক্ষা করে প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। বিশ্বের একক পরাশক্তি যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙুল দেখাবার এই ঘটনা ইতিহাস হয়ে থাকবে।
ঐতিহাসিক এই ভোটাভুটির মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে যে দখলদার ইসরায়েলের রাজধানী ঘোষণা করেছিলেন, মূলত সেটাকেই প্রত্যাখ্যান করা হলো।
স্থানীয় সময় বৃহস্পতিবার দিন ১৯৩ টি সদস্য রাষ্ট্রের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২৮টি দেশ। এদিন ফিলিস্তিন তথা নির্যাতিত মানবতার পক্ষে অবস্থান নেয় বাংলাদেশ। ওদিকে বিপক্ষে ভোট দেয় ৯টি দেশ। আর ভোটদানে বিরত থাকে ৩৫টি দেশ।
তাছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই বিপুল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে তার ঘোষণা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
সর্বোপরি এ ভোটাভুটিতে এটাই প্রমাণিত হলো যে, অধিকাংশ দেশ অনুন্নত বা স্বল্পোন্নত হলেও মার্কিন সহায়তার কাছে নিজেদের বিবেক বিক্রি করে দেয়নি। তারা দাঁড়িয়েছে বিশ্ব মানবতার পক্ষে, জেরুসালেমের বৈধ দাবিদার ফিলিস্তিনের বিপ্লবী জনতার পক্ষে। সূত্র: আল-জাজিরা
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












