আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের পরমাণু সমঝোতা থেকে সরে আসার পরিকল্পনা ইউরোপীয় মিত্রদের ওয়াশিংটন বিরোধী করে তুলছে। পাশাপাশি তাদেরকে চীন এবং রাশিয়ার দিকে ঠেলে দিচ্ছে বলেও জানান তিনি।
জার্মান সংবাদপত্র আরএনডিকে এ কথা বলেছেন তিনি। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সংঘবন্ধ থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমেরিকাকে ইউরোপীয় দেশগুলোর বলা উচিত যে ইরানের বিষয়ে ওয়াশিংটনের আচরণ ইউরোপীয় দেশগুলোকে অভিন্ন অবস্থানের দিকে ঠেলে দেবে। ইউরোপীয় দেশগুলোকে আমেরিকার বিরুদ্ধে চীন এবং রাশিয়ার সঙ্গে অভিন্ন অবস্থানের দিকে ঠেলে দেয়া হবে বলেও জানান তিনি।
ইরানের বিষয়ে আজ(শুক্রবার) ট্রাম্প নতুন পরিকল্পনা প্রকাশ করবে বলে যখন জল্পনা-কল্পনা চলছে তখন এ বক্তব্য দিলেন তিনি।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












