খেলাধুলা ডেস্ক : বিপিএলে ফাইনালে হেরে শিরোপার স্বাদ পাওয়া হয়নি সাকিবের। তবে টি-টেন ক্রিকেটের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে তার দল কেরালা কিংস। ফাইনালে পাঞ্জাব লিজেন্ডসকে ৮ উইকেটে হারিয়েছে তারা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে পাঞ্জাব লিজেন্ডস। পাঞ্জাব লিজেন্ডসকে বড় সংগ্রহ এনে দেওয়ার কৃতিত্ব লুক রনচির।
নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান ৩৪ বলে পাঁচটি করে চার-ছক্কায় ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এ ছাড়া শোয়েব মালিক ১৪ বলে ২৬ রান করেন।
১২১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা কেরালা কিংসকে শিরোপা জেতানার পথে পল স্টারলিং ও এউইন মরগ্যান হাফ-সেঞ্চুরি করেন। স্টারলিং ২৩ বলে ৫২ এবং মরগ্যান ২১ বলে করেন ৬৩ রান। বল হাতে ২ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। ব্যাট হাতে সাকিবের নামার প্রয়োজন হয়নি।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












