খেলাধুলা ডেস্ক : বিপিএলে উইকেট নিয়ে সমালোচনা করায় বিসিবির শুনানির কারণে আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টেন লিগে নিজেদের প্রথম ম্যাচে খেলতে পারেননি তামিম। তবে আফ্রিদির হ্যাটট্রিকে আসরের দ্বিতীয় ম্যাচে মারাঠা অ্যারাবিয়ান্সকে ২৫ রানে হারিয়েছে তামিমের পাখতুন্স।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১২১ রানের বড় সংগ্রহ করে পাখতুন্স। দলের পক্ষে ২২ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন ফখর জামান। ২৩ বলে ৪৪ রানের ইনিংস খেলে লিয়াম ডসন। মারাঠা অ্যারাবিয়ান্সর পক্ষে ইমাদ ওয়াসিম শিকার করেন দুটি উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট খুইয়ে খেই হারিয়ে ফেলে মারাঠা অ্যারাবিয়ান্স। পাখতুন্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে দলটি। দলের পক্ষে কেবল অ্যালেক্স হেলস ২৬ বলে করেন ৫৭ রান। পাখতুন্সের পক্ষে হ্যাটট্রিক করেন শহীদ আফ্রিদি। এছাড়া মোহাম্মদ ইরফান ও সোহেল খান একটি করে উইকেট লাভ করেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












