আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বেঙ্গল মাইনরিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শাহ আতিফ আলি আল কাদরি আজ (বৃহস্পতিবার) বলেছেন, সনু নিগম শর্তগুলো পুরোপুরি পূরণ করলে তাকে ১০ লাখ টাকা দেওয়া হবে। টাকা তৈরি আছে।
কলকাতার ঐ মুসলিম নেতা এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। তিনি বলেন, ন্যাড়া হলেও সনু নিগম তার দেওয়া বাকি দুটি শর্ত পূরণ করেননি। তাই টাকা তৈরি থাকলেও সে টাকা পেতে পারেন না সনু নিগম।
কাদরি মিডিয়াকে বলেছেন, “আমি তিনটে শর্ত দিয়েছিলাম ওই পুরস্কার দেওয়ার জন্য: এক, মাথা ন্যাড়া করে দিতে হবে; দুই, সস্তাদরের-ছেঁড়া-ফাটা জুতোর মালা গলায় পরাতে হবে আর তিন, দেশের সওয়াশো (একশ’ পঁচিশ) কোটি লোকের প্রত্যেকের বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে হবে সনু নিগমকে। প্রথম শর্ত তিনি পূরণ করেছেন, বাকিগুলো করুন, তাহলেই টাকা পাবেন।”
তিনি আরও বলেছেন,”মসজিদের আজান, মন্দিরের ঘণ্টাধ্বনি, গুরুদ্বার বা গির্জার শব্দ যদি কোনও ভারতীয় শুনতে না চান, তাহলে তার দেশে থাকারই অধিকার নেই।”
ভারতের বিতর্কিত গায়ক সনু নিগম আজান নিয়ে কটাক্ষ করার পর সৈয়দ শাহ আতিফ আলি আল কাদরি তিন শর্তে ১০ লাখ টাকা পুরষ্কার দেয়ার ঘোষণা দিয়েছিলেন বলে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে। এরপরই সনু নিগম একজন নাপিতকে দিয়ে নিজের মাথা ন্যাড়া করে ওই টাকা দাবি করেছিলেন।
সূত্র : পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












