হুমায়ুন কবীর, কেন্দুয়াঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার একটি গ্রামের ঝোঁপ থেকে এক নবজাতক উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ নবজাতককে কেন্দুয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে বলে হাসপাতাল সুত্র জানায়।
জানা গেছে, বৃহস্পতিবার (১ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের সাজিউড়া গ্রামের রাস্তার পাশের ঝোঁপে নবজাতক ছেলে বাচ্চাটিকে কে বা কারা ফেলে রেখে যায়। পরে গ্রামের মিনা আক্তার নামে এক মহিলার চিৎকার চেচামিতিতে গ্রামের লোকজন জানতে পেরে ভিড় জমান। পরে গ্রামের লোকজন মিনা আক্তারের জিম্মায় শিশুটিকে দেন।
খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে ওসি মোঃ সিরাজুল ইসলাম জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং খোঁজখবর নেয়া হচ্ছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












