Menu |||

ঝিনাইদহ জঙ্গি আস্তানায় জঙ্গি নেই

ঝিনাইদহ জঙ্গি আস্তানায় জঙ্গি নেই

অগ্রদৃষ্টি ডেস্ক: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের জঙ্গি আস্তানায় কোনো জঙ্গিকে পাওয়া যায়নি। তবে সেখানে প্রচুর বিস্ফোরক, গ্রেনেড ও সুইসাইড ভেস্ট পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন।

ছানোয়ার হোসেন বলেন, আজ শুক্রবার বিকেল পাঁচটার পর ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঝিনাইদহের সদর উপজেলার পোড়াহাটি গ্রামের কয়েকটি বাড়ি ঘিরে রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওই এলাকার একটি বাড়িতে ‘জঙ্গি আস্তানা’ রয়েছে বলে ধারণা করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে বাড়িটির ভেতর বোমা তৈরির সরঞ্জামসহ প্রচুর বিস্ফোরক পাওয়া গেছে। অভিযান প্রায় শেষ পর্যায়ে বলে জানান তিনি।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ঝিনাইদহের ওই জঙ্গি আস্তানা থেকে একটি নাইন এমএম পিস্তল, তিনটি সুইসাইড ভেস্ট, প্রেশার কুকার বোমা, ২০ কনটেইনার ভরা রাসায়নিক এবং প্রচুর পরিমাণে তৈরি বোমা (আইইডি) ও ডেটোনেটর পাওয়া গেছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ওই সন্দেহজনক বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে বাড়িটি ঘিরে রেখেছে সেটি টিনের বাড়ি। মালিকের নাম আব্দুল্লাহ। স্থানীয়রা জানান, সেখানে সোয়াট, র‍্যাব, পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। গ্রামের মোড়ে মোড়ে সোয়াট, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা অবস্থান নেন। সাদাপোশাকেও পুরো এলাকায় অনেককে দেখা যায়।

অগ্রদৃষ্টি.কম // এমএসআই

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

» মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

» কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

» কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

» কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

» কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের

» কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

» গাধাটি হারিয়েছিল, ফিরে এসেছে— জাতিসংঘের প্রতি বার্তা

» চিরন্তন – মোজাহার

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার স্মরণে দোয়া মাহফিল

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

ঝিনাইদহ জঙ্গি আস্তানায় জঙ্গি নেই

ঝিনাইদহ জঙ্গি আস্তানায় জঙ্গি নেই

অগ্রদৃষ্টি ডেস্ক: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের জঙ্গি আস্তানায় কোনো জঙ্গিকে পাওয়া যায়নি। তবে সেখানে প্রচুর বিস্ফোরক, গ্রেনেড ও সুইসাইড ভেস্ট পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন।

ছানোয়ার হোসেন বলেন, আজ শুক্রবার বিকেল পাঁচটার পর ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঝিনাইদহের সদর উপজেলার পোড়াহাটি গ্রামের কয়েকটি বাড়ি ঘিরে রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওই এলাকার একটি বাড়িতে ‘জঙ্গি আস্তানা’ রয়েছে বলে ধারণা করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে বাড়িটির ভেতর বোমা তৈরির সরঞ্জামসহ প্রচুর বিস্ফোরক পাওয়া গেছে। অভিযান প্রায় শেষ পর্যায়ে বলে জানান তিনি।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ঝিনাইদহের ওই জঙ্গি আস্তানা থেকে একটি নাইন এমএম পিস্তল, তিনটি সুইসাইড ভেস্ট, প্রেশার কুকার বোমা, ২০ কনটেইনার ভরা রাসায়নিক এবং প্রচুর পরিমাণে তৈরি বোমা (আইইডি) ও ডেটোনেটর পাওয়া গেছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ওই সন্দেহজনক বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে বাড়িটি ঘিরে রেখেছে সেটি টিনের বাড়ি। মালিকের নাম আব্দুল্লাহ। স্থানীয়রা জানান, সেখানে সোয়াট, র‍্যাব, পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। গ্রামের মোড়ে মোড়ে সোয়াট, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা অবস্থান নেন। সাদাপোশাকেও পুরো এলাকায় অনেককে দেখা যায়।

অগ্রদৃষ্টি.কম // এমএসআই

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Wed, 3 Jun.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।