বিশেষ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখাকে কেন্দ্র করে আজ ও ঝিনাইদহে সর্তকাবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রায়কে কেন্দ্র করে জেলায় যেকোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়কে কেন্দ্র করে জেলায় যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে এজন্য পুলিশের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা নেয়া হয়েছে । শহরের ১৩ টি স্থানে পুলিশী চেকপোস্ট বসানো হয়েছে এবং ৬টি ভ্রাম্যমান টিম টহল দিচ্ছে। এছাড়া বিভিন্ন সরকারি দফতর ও স্থাপনায় পুলিশি কঠোর নজরদারী রয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












