ঝালকাঠী প্রতিনিধি: ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিশ্বের সাথে
প্রযুক্তিগত ইন্টারনেটে যোগাযোগ ও প্রকাশনা বৃদ্বির লক্ষে আর নয় কাগজ আর
নয় গাছ হত্যা অনলাইনে পাই আপন সত্যা এই শ্লোগানকে সামনে রেখে জাতীয়
অনলাইন প্রেস ক্লাবের আহ্ববানে সাড়া দিয়ে গঠিত হয়েছে আহ্বায়ক কমিটি গঠনের
মাধ্যমে রাজাপুর অনলাইন প্রেসক্লাব গঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সমবাদ
প্রযুক্তি সেন্টারের অফিস কক্ষে সাংবাদিক রায়হান মোঃ আউয়াল গাজীর
সভাপতিত্বে এক সভায় ওই কমিটি গঠন করা হয়।।
সভায় সর্বসম্মতিক্রমে জনাব
রায়হান মোঃ আউয়াল গাজীকে (নিউজ ৭১ অনলাইন ডট কম www.news710nline.com )
আহবায়ক ও রহিম রেজাকে (www.banglanews24.com বাংলা নিউজ ২৪ ডট কম) যুগ্ম
আহবায়ক ও মোঃ মিজানুর রহমান পনা (মিজানপনা) (সমবাদ ডট কম www.samobad.com
) কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট রাজাপুর অনলাইন প্রেসক্লাবের
আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন খাইরুল ইসলাম
পলাশ,মামুন,শাহিন খান, অহিদ সাইফুল, সাইদুল ইসলাম,মজিবুর রহমান,নেয়ামুল
আহসান, নুরে আলম,ও ফাতিমা। এ আহবায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে একটি
পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সভায় বিভিন্ন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকরা
উপস্থিত ছিলেন। জাতীয় অনলাইন প্রেসক্লাবের নিয়ম মেনে এই কমিটি গঠন করা
হয় ,এই কমিটি আগামি এক বছর দায়িত্ব পালন করবে ।











