মিজানুর রহমান পনা (মিজানপনা), রাজাপুর (ঝালকাঠি) :: ঝালকাঠির রাজাপুরে বেতন বৈষম্যের প্রতিবাদ ও ৫দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) । গতকাল সকাল ১০টায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে উপজেলা শাখার আয়োজনে ফারিয়ার এ মানববন্ধনে ৫দফা দাবি জনানো হয়। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে ফারিয়ার সভাপতি রতন সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ- সভাপতি আলীমুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, সুদিপ্ত কুমার দে, এস এম বুলবুল, নজরুল ইসলাম, আইয়ুব আলী, মনিরুল ইসলাম সহ আরও অনেকে। এসময় বক্তারা সরকারী পে স্কেলে ৭ম গ্রেড সম পরিমান বেতন নির্ধারন , মূল্য স্ফীতির সাথে সামঞ্জস্য রেখে যাতায়াত ও অন্যান্য ভাতা প্রদান , চাকুরীর নিশ্চয়তা বিধান ও নিদৃষ্ট নীতিমালা প্রনয়ন ,সাপ্তাহিক ছুটিসহ সকল ছুটি প্রদান, ও ফারিয়াকে সরকারি অনুমোদন দিতে হবে বলে মানববন্ধনে ৫দফা দাবি জানানো হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












