খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির গাবখান সেতুর টোলঘর এলাকা থেকে একটি ওয়ান শুটারগান পিস্তল ও এক রাউন্ড গুলিসহ সোহাগ শেখ (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ১২ টার দিকে শহরের গাবখান সেতুর টোলঘর এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশী অভিযানকালে
ওই যুবককে আটক করা হয়।
সোহাগ শেখ বাঘেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সাংকিভাঙ্গা গ্রামের আমির আলী শেখের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে শহরের গাবখান সেতুর টোলঘর এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশী অভিযানকালে
আটক যুবকের দেহ তল্লাশী করে ওয়ান শুটারগান পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ঝালকাঠি সদর থানার ওসি মো: তাজুল ইসলাম বলেন, এঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












