Menu |||

জয় দিয়ে বছর শেষ করলো নিউজিল্যান্ড

খেলাধুলা ডেস্ক : জয় দিয়ে বছর শেষ করলো নিউজিল্যান্ড ক্রিকেট দল। চলতি বছর নিজেদের শেষ ও টুয়েন্টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪৭ রানে হারিয়েছে কিউইরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের পর আজ থেকে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করে নিউজিল্যান্ড। নেলসনে টস হেরে প্রথম ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় তারা। ওপেনার মার্টিন গাপটিল ৫ রান করে ফিরে যান।

এরপর দ্বিতীয় উইকেটে ৬০ বলে ৮৬ রানের জুটি গড়েন কলিন মুনরো ও উইকেটরক্ষক গ্লেন ফিলিপস। দলকে বড় সংগ্রহের পথ দেখানোর পাশাপাশি দু’জনই তুলে নেন হাফ-সেঞ্চুরি।ওপেনার হিসেবে নেমে টি-২০ ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলে নেন ছোট ফরম্যাটে দু’টি সেঞ্চুরির মালিক মুনরো। শেষ পর্যন্ত ৬টি চার ও ২টি ছক্কায় ৩৭ বলে ৫৩ রান করেন মুনরো।

অপরদিকে, টি-২০ ক্যারিয়ারে চতুর্থ ম্যাচে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পাওয়া ফিলিপস দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন। তার ৪০ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা ছিলো।

মুনরো ও ফিলিপসের বিদায়ের পর মিচেল স্যান্টনারের ১১ বলে ২৩ ও রস টেইলরের ১৩ বলে ২০ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট নেন জেরম টেইলর ও কালোর্স ব্র্যাথওয়েট।

জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্যে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ১৯ রানের দুই ওপেনার ক্রিস গেইল ও চাঁদউইক ওয়ালটনকে হারায় ক্যারিবীয়রা। গেইল ১২ ও ওয়ালটন ৭ রান করে ফিরেন।
দুই ওপেনারকে হারানোর ক্ষত ভুলার চেষ্টা করেন আন্দ্রে ফ্লেচার ও অভিষেক ম্যাচ খেলতে নামা শাই হোপ। ৪২ রানের জুটি গড়েন তারা। কিন্তু নিজেদের ইনিংস বড় করতে পারেননি তারা। ফ্লেচার ২৭ ও হোপ ১৫ রান করেন ফিরেন।

এরপর মিডল-অর্ডারে জেসন মোহাম্মদ ৩ ও রোভম্যান পাওয়েল ৬ রান করে ফিরলে ওয়েস্ট ইন্ডিজের হার নিশ্চিত হয়ে যায়। তারপরও শেষদিকে অধিনায়ক ব্র্যাথওয়েটের ২১, নার্স ও টেইলের ২০ রান করে ইনিংসের সুবাদে হারের ব্যবধান কমায় সফরকারীরা। শেষ পর্যন্ত ১ ওভার বাকী থাকতে ১৪০ রানে গুটিয়ে যায় তারা। নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি ও অভিষেক ম্যাচ খেলতে নামা সেথ রেন্স ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের ফিলিপস।

আগামী পহেলা জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ১৮৭/৭, ২০ ওভার (ফিলিপস ৫৫, মুনরো ৫৩, ব্র্যাথওয়েট ২/৩৮)।
ওয়েস্ট ইন্ডিজ : ১৪০/১০, ১৯ ওভার (ফ্লেচার ২৭, ব্যার্থওয়েট ২১, রেন্স ৩/৩০)।
ফল : নিউজিল্যান্ড ৪৭ রানে জয়ী।
ম্যাচ সেরা : গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড।(বাসস/এএফপি)

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত প্রবাসী কবি ও সাহিত্যিক সঞ্জীব ভদ্র চন্দন আর নেই, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের শোক প্রকাশ

প্রবাসের গণ্ডি পেরিয়ে এবার জন্মভূমির সেবায় কামাল হোসেন ভূঁইয়া

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

» ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

» কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

» গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

» কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

» খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

» কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

» কুয়েত গাউছিয়া কমিটি ফাহাহিল শাখার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

» টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

জয় দিয়ে বছর শেষ করলো নিউজিল্যান্ড

খেলাধুলা ডেস্ক : জয় দিয়ে বছর শেষ করলো নিউজিল্যান্ড ক্রিকেট দল। চলতি বছর নিজেদের শেষ ও টুয়েন্টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪৭ রানে হারিয়েছে কিউইরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের পর আজ থেকে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করে নিউজিল্যান্ড। নেলসনে টস হেরে প্রথম ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় তারা। ওপেনার মার্টিন গাপটিল ৫ রান করে ফিরে যান।

এরপর দ্বিতীয় উইকেটে ৬০ বলে ৮৬ রানের জুটি গড়েন কলিন মুনরো ও উইকেটরক্ষক গ্লেন ফিলিপস। দলকে বড় সংগ্রহের পথ দেখানোর পাশাপাশি দু’জনই তুলে নেন হাফ-সেঞ্চুরি।ওপেনার হিসেবে নেমে টি-২০ ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলে নেন ছোট ফরম্যাটে দু’টি সেঞ্চুরির মালিক মুনরো। শেষ পর্যন্ত ৬টি চার ও ২টি ছক্কায় ৩৭ বলে ৫৩ রান করেন মুনরো।

অপরদিকে, টি-২০ ক্যারিয়ারে চতুর্থ ম্যাচে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পাওয়া ফিলিপস দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন। তার ৪০ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা ছিলো।

মুনরো ও ফিলিপসের বিদায়ের পর মিচেল স্যান্টনারের ১১ বলে ২৩ ও রস টেইলরের ১৩ বলে ২০ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট নেন জেরম টেইলর ও কালোর্স ব্র্যাথওয়েট।

জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্যে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ১৯ রানের দুই ওপেনার ক্রিস গেইল ও চাঁদউইক ওয়ালটনকে হারায় ক্যারিবীয়রা। গেইল ১২ ও ওয়ালটন ৭ রান করে ফিরেন।
দুই ওপেনারকে হারানোর ক্ষত ভুলার চেষ্টা করেন আন্দ্রে ফ্লেচার ও অভিষেক ম্যাচ খেলতে নামা শাই হোপ। ৪২ রানের জুটি গড়েন তারা। কিন্তু নিজেদের ইনিংস বড় করতে পারেননি তারা। ফ্লেচার ২৭ ও হোপ ১৫ রান করেন ফিরেন।

এরপর মিডল-অর্ডারে জেসন মোহাম্মদ ৩ ও রোভম্যান পাওয়েল ৬ রান করে ফিরলে ওয়েস্ট ইন্ডিজের হার নিশ্চিত হয়ে যায়। তারপরও শেষদিকে অধিনায়ক ব্র্যাথওয়েটের ২১, নার্স ও টেইলের ২০ রান করে ইনিংসের সুবাদে হারের ব্যবধান কমায় সফরকারীরা। শেষ পর্যন্ত ১ ওভার বাকী থাকতে ১৪০ রানে গুটিয়ে যায় তারা। নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি ও অভিষেক ম্যাচ খেলতে নামা সেথ রেন্স ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের ফিলিপস।

আগামী পহেলা জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ১৮৭/৭, ২০ ওভার (ফিলিপস ৫৫, মুনরো ৫৩, ব্র্যাথওয়েট ২/৩৮)।
ওয়েস্ট ইন্ডিজ : ১৪০/১০, ১৯ ওভার (ফ্লেচার ২৭, ব্যার্থওয়েট ২১, রেন্স ৩/৩০)।
ফল : নিউজিল্যান্ড ৪৭ রানে জয়ী।
ম্যাচ সেরা : গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড।(বাসস/এএফপি)

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত প্রবাসী কবি ও সাহিত্যিক সঞ্জীব ভদ্র চন্দন আর নেই, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের শোক প্রকাশ

প্রবাসের গণ্ডি পেরিয়ে এবার জন্মভূমির সেবায় কামাল হোসেন ভূঁইয়া

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Sat, 5 Sep.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।