কবুতরের সাহায্যে অর্জেন্টিনার জেলখানাগুলোতে মাদক সরবরাহ করা হচ্ছে – এরকম সন্দেহ বেশ কিছুদিন ধরেই পুলিশ করছিলো।
এ নিয়ে তারা তদন্তও শুরু করেছিলো।
তার ভেতরেই সানতা রোসা শহরের কারাগারের ভেতর হাতেনাতে ধরা পড়ে যায় একটি মাদক-বাহি কবুতর।
একটি কবুতরকে জেলখানার ভেতরের মাঠে নামতে দেখে সন্দেহ হয় পুলিশের। গুলি করার পর কবুতরটির পিঠে বাঁধা একটি ব্যাগপ্যাকের ভেতর ৪৪টি ঘুমের বড়ি, সাড়ে সাত গ্রাম গাজা এবং একটি ইউএসবি ড্রাইভ পাওয়া যায়।
গত কয়েক বছর ধরেই আর্জেন্টিনার জেলখানাগুলোকে সাবধান করা হচ্ছে যে পাচারকারীরা কবুতর ব্যাবহার করে কয়েদিদের কাছে মাদক পাঠাচ্ছে।
একেকটি প্রশিক্ষিত কবুতর দিনে মাদক নিয়ে ১৫ বার পর্যন্ত কারাগারে উড়ে যায়।
২০১৩ সালে একটি তদন্তের পর তিনজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে ১৫টি কবুতর আটক করা হয়েছিল।
শুধু আর্জেন্টিনা নয়, কবুতর ব্যবহার করে মাদক পাচারের প্রমাণ বিশ্বের আরও অনেক দেশেই পাওয়া গেছে।
এ বছরের গোঁড়ার দিকে কুয়েত ও ইরাকের সীমান্তে একটি কবুতরকে ধরা হয় যার পিঠে ১৭৮টি নেশার বড়ি বাঁধা ছিলো।
সূত্র, বিবিসি
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












