অগ্রদৃষ্টি-ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া “জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার আদালতে যাবেন।
বুধবার খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এহসানুর রহমান আদালতের হাজিরার বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার এ দুই মামলার বাদী দুদকের উপপরিচালক হারুন-অর-রশিদকে আসামিপক্ষের অসমাপ্ত জেরা ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। আদালতে হাজিরা দিতে সকাল ৯টার দিকে গুলশানের বাসা থেকে রওনা দেবেন খালেদা জিয়া।
রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এ দুই মামলার বিচারকাজ চলছে।
১৮ জুন একই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও হারুন অর রশিদকে জেরার দিন ধার্য ছিল। তবে হাইকোর্টে ওই সাক্ষীর সাক্ষ্য বাতিল ও নতুন করে সাক্ষ্য গ্রহণের জন্য করা আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষ্য কার্যক্রম মুলতবির আবেদন জানান খন্দকার মাহবুব।
এর প্রেক্ষিতে বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার ২৩ জুলাই পর্যন্ত সাক্ষ্য কার্যক্রম মুলতবি করেন।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ অনুমতি ছাড়াই পাওয়া যাবে কুয়েতের ভিসা












