আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা তারেক কাদানকে আটক করেছে ইহুদিবাদী ইসরাইলের সেনারা। ইসরাইলের সেনাবাহিনী আজ (সোমবার) জানিয়েছে, গতরাতে তারেক কাদানকে পশ্চিম তীরের জেনিন শহর থেকে আটক করা হয়।
জিহাদ আন্দোলনের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, বহুসংখ্যক ইসরাইলি সেনা গতরাতে আটক অভিযান চালায় এবং কাদানকে ধরে নিয়ে যায়।
গত ৩০ অক্টোবর গাজা উপত্যকার একটি নির্মাণাধীন সুড়ঙ্গপথ ইসরাইলি বিমান হামলার মাধ্যমে ধ্বংস করার পর তেল আবিব ও জিহাদ আন্দোলনের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। ওই হামলায় জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের ১৪ জন যোদ্ধা শহীদ হন।
সুড়ঙ্গপথ ধ্বংস করার ঘটনায় কোনো রকমের প্রতিশোধমূলক হামলা না চালানোর বিষয়ে গতকাল ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার প্রতিরোধকামী সংগঠনগুলোকে সতর্ক করেছেন। এর আগে ইসরাইলের একজন শীর্ষ পর্যায়ের সেনা কমান্ডারও এক্ ধরনের হুঁশিয়ারি দিয়েছেন। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের












