
জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত শাখার সহ-সভাপতি সেবক আহমদ এর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুয়েত সিটির এক রেস্তোরাঁয় জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত শাখার আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল হাই মামুন। সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরীর পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত শাখার উপদেষ্টা আলীম উদ্দিন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সুরুক মিয়া,সিরাজ মিয়া,অদুধ মিয়া,যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, প্রচার সম্পাদক আলাল আহমদ,
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদসহ কুয়েতে বাংলাদেশী কমিউনিটির নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশীরা।
অনুষ্ঠানে প্রয়াত প্রবাসী নেতা সেবক আহমদের রূহের মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান বক্তারা।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












