জাকির সিকদার,সাভার :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার ৪র্থ শিফট এ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষা চলাকালে আটক করা হয়। এসময় আটককৃত ঢাবি শিক্ষার্থীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং বাংলা বিভাগের ৩৫ ব্যাচের শিক্ষার্থী আনোয়ার হোসেনকে আটক করা হয়। এসয় আরাও তিন জন পালিয়ে যায়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সিএসই ও ভূতাত্ত্বিক ভবনের ২০৩ নম্বর কক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষা চলা কালে মো: ছানোয়ার হোসেন অপুর (ভর্তি পরীক্ষার রোল: ১৭০২০২৯) এর বদলি পরীক্ষা দিতে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জনি রহমান। ২০৩ কক্ষে কর্তব্যরত শিক্ষক তাকে আটক করলে ছাত্রলীগের ওই নেতা সহ কয়েক জন শিক্ষককেও ধাক্কা দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ওই ছাত্রলীগ নেতাকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। জনি রহমান বলেন তাকে ৫০ হাজার টাকার প্রলোভন দেখিয়ে প্রক্সি দিতে রাজি করে।
এ বিষয়ে প্রোক্টর অধ্যাপক ড. তপন কমান সহা বলেন, তারা দু জনই যেহেতু বহিরাগত তাই তাদের পুলিশে দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে এ বিষয়ে অবহিত করা হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












