ডেস্ক নিউজ : পাথর তুলতে গিয়ে নারীসহ চার শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে সিলেটের জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় এ দুর্ঘটনা।
গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন জানান, পাথর তোলার গর্তের মাটি ধসে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন নুর মিয়া (৫২)। তিনি ওসমানীনগর থানার করনশী গ্রামের মফিজ উল্লাহর ছেলে। বাকিদের পরিচয় জানা যায়নি।
ওসি জানান, একটি ‘অবৈধ’ পাথর কোয়ারি থেকে পাথর তুলছিলেন কয়েকজন শ্রমিক। বিকাল পৌনে ৫টার দিকে হঠাৎ ওই গর্তের মাটি ধসে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান চার জন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠিয়েছে।
সিলেটের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান খান বলেন, জেলা প্রশাসনের জমি ইজারা নিয়ে অবৈধভাবে পাথর তুলছিল একটি চক্র। মাটির ১০-১৫ ফুট গভীরে গর্ত খুঁড়ে পাথর তোলায় হঠাৎ গর্তের পাড় ধসে পড়ে। গর্তের মালিক নয়াবস্তি এলাকার আব্দুস সাত্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












