জাকির সিকদার,সাভার স্মৃতিসৌধ থেকে : গতকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার সকাল ৯টা ৫মিনিটে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌছান।
সেখানে তাকে স্বাগত জানান, গৃহায়ন ও গণপূতমন্ত্রী মোশারফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার উজ জামান।
পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের ফুল শ্রদ্ধা নিবেদন করেন। শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। তখন বিউগলে বেজে উঠে করুন সুর। তিন বাহিনীর একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পরে তিনি স্মৃতিসৌধে একটি ‘উদয় পদ্ম’ গাছের চারা রুপন করে সকাল সোয়া নয়টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করবেন।
গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান সাভার নিউজকে বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আগমন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকা ও এর আশপাশে কঠোর নিরাপত্তাবলয় ছিল।
তার আগমনকে উপলক্ষে গত রোববার থেকে জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়।
সকাল ৯টা ২৪ মিনিটে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চলে যাওয়ার পর সর্বসাধারনের জন্য খুলে দেয়া হয় স্মৃতিসৌধের মুল ফটক।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












