অগ্রদৃষ্টি ডেস্ক- ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বেশ কিছু সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং ট্রাফিক শৃঙ্খলা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রবিবার ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে নেয়া কর্মসূচির নিরাপত্তা ব্যবস্থা তদারকি শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, ১৫ আগস্ট উপলক্ষে ধানমণ্ডি ৩২ ও বনানী কবরস্থানের আশপাশের কিছু রাস্তা বন্ধ থাকবে। সেদিন ভিভিআইপি, ভিআইপি এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা মানিক মিয়া অ্যাভিনিউ-মিরপুর রোড-ধানমণ্ডি ২৭ নম্বর ক্রসিং-মেট্রো শপিংমল হয়ে ধানমণ্ডি ৩২ নম্বরের পশ্চিম প্রান্ত দিয়ে প্রবেশ করবেন এবং একই পথে বের হয়ে যাবেন।
এছাড়া বিভিন্ন দল, সংগঠন এবং সর্বসাধারণ ধানমণ্ডি ৩২ এর পূর্ব প্রান্ত দিয়ে প্রবেশ করে পশ্চিম প্রান্ত দিয়ে বের হয়ে যাবেন।
ডিএমপি কমিশনার বলেন, ১৫ আগস্ট রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য ভিআইপিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সর্ব সাধারণের জন্য ওই এলাকা উন্মুক্ত করে দেয়া হবে।
আছাদুজ্জামান মিয়া বলেন, সেদিন সোনারগাঁও ক্রসিং থেকে রাসেল স্কয়ার পর্যন্ত, সিটি কলেজ থেকে রাসেল স্কয়ার পর্যন্ত, ধানমণ্ডি ২৭ নম্বর থেকে রাসেল স্কয়ার পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া রাসেল স্কয়ার থেকে সোবহানবাগ মসজিদ পর্যন্ত সব ধরনের পার্কিং বন্ধ থাকবে। নির্ধারিত স্থান ছাড়া কোথাও পার্কিং করা যাবে না। ট্রাফিক দক্ষিণ বিভাগের দেয়া পথ নির্দেশক অনুযায়ী চলাচলের জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












