ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: জাতীয় পার্টি হচ্ছে আগামী দিনের সরকার গঠনের নিয়ামক শক্তি। জাতীয় পার্টি ব্যতিত কেউ সরকার গঠন করতে পারবেনা। আগামী নির্বাচনে জাতীয় পার্টির বিজয়ের লক্ষে যুবসংহতি নির্বাচনী মাঠে ঝাপিয়ে পরতে হবে। জাতীয় যুবসংহতি বার্মিংহাম শাখার উদ্যেগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৪শে এপ্রিল সোমবার দুপুর ১টায় বার্মিংহাম শাখার সভাপতি জনাব আকমল হুসেনের সভাপতিত্বে ও রসিক উদ্দিনের পরিচালনায় নাওআব ইমপিরিয়েল হল এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ জনাব আলহাজ্ব সেলিম উদ্দিন এম পি। প্রধান বক্তা ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাজ্যের বিশিষ্ট শিল্পপতি জনাব এম জাকির হুসেন। বিশেষ বক্তা ছিলেন, জাতীয় যুবসংহতি কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাজ্য শাখা আহবায়ক মনসুর আলম।
এছাড়াও বক্তব্য রাখেন, শামসুল হক, ফয়জুর রহমান চৌ: এম বি ই, সাজ্জাদুর রহমান পাবেল, রেজাউল হায়দার রাজু, কামরুল হাসান ছুনু, আব্দুল কাদির আবুল, গুলজার আহমদ, জবলু উদ্দিন, নুর নাবিল, আব্দুল মুহিত, মারুফ আহমদ তাপাদার,শাহনাজ রহমান, ছালিমা বেগম প্রমূখ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











