মোঃবিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ গত-১৩ নভেম্বর ২০১৭ ফাহাহিলস্থ বাংলাদেশ হোটেলে জাতীয় পার্টি ফাহাহিল আঞ্চলিক শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কুয়েত রাজ্য শাখার সম্মানিত সভাপতি আলহাজ্ব মাহমুদ আলী।
সাথে ছিলেন রাজ্য শাখার সাধারন সম্পাদক হযরত আলী মল্লীক সহসভাপতি মোহাম্মদ ইসমাইল,সৈয়দ মুহিদুর রহমান, নাসীর উদ্দীন, জিলীব আল্ সুয়েখ শাখার আহবায়ক জাহাঙ্গীর আলম সদস্য সচিব আব্দুর রউফ।
উপস্হিত ছিলেন ফাহাহীল শাখার সভাপতি আসাদ উদ্দীন হাসান,সাধারন সম্পাদক আব্দুল খালিক,যুগ্মসাধারন সম্পাদক মোজাম্মেল আলী সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন, মশাহিদ আলী সহ ফাহাহীল আঞ্চলিক শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
আলহাজ্ব মাহমুদ আলী বলেন বর্তমানে দেশে যেঅস্হীতিশীলতা এবং জনগনের দূর্ভোগ সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণ এবং জনগনের মৌলিক অধিকার একমাত্র জাতীয় পার্টি দিতে পারে অতীতে ৯ বছর রাষ্ট্র পরিচালনায় তা প্রমাণ করেছে তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে যাবার জন্য প্রত্যেকের স্ব স্ব অবস্হান থেকে সর্বশক্তি নিয়োগ করে কাজ করার জন্য নির্দেশ দেন।











