ঢাকা: জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত ছিলেন।
আইনজীবী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল মজিদ মল্লিক, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট এম এ গফুর মজুমদার, অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন, রমিজ উদ্দিন আহমেদ, জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম-মহাসচিব একে এম আজিজুর রহমান, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মো. মাহতাব আলম ও ঢাকা ট্যাক্সেস বার শাখার জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা নুরুল আলম খান প্রমুখ।
বৈঠকসূত্রে জানা যায়, খালেদা জিয়া আইনজীবী নেতাদের বক্তব্য ধৈর্যের সঙ্গে শোনেন এবং কর আইনজীবী নেতাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে যুক্ত করার নির্দেশ দেন।
এছাড়া দেশের সার্বিক রাজনীতির কথা মাথায় রেখে আইনজীবী নেতাদের নিজ নিজ অবস্থানে থেকে কাজ করে যাওয়ার নির্দেশ দেন খালেদা।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












