খেলাধুলা ডেস্ক : টানা তিন হারের পর সোমবার সিলেট সিক্সার্সের বিপক্ষে সাত রানের জয় তুলে নিল রংপুর রাইডার্স। পাঁচ ম্যাচ খেলে রংপুর রাইডার্সের এটি দ্বিতীয় জয়। পয়েন্ট টেবিলে এখন তারা অবস্থান করছে পাঁচ নম্বরে। আট ম্যাচ খেলে সিলেট সিক্সার্সের এটি চতুর্থ হার। সাত পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে রয়েছে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে রংপুর রাইডার্সের দেয়া ১৭০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে সিলেট সিক্সার্স। দলের পক্ষে সাব্বির রহমান ৭০ ও নাসির হোসেন ৫০ রান করেন। রংপুর রাইডার্সের পক্ষে মাশরাফি বিন মুর্তজা ১টি, সোহাগ গাজী ১টি, রুবেল হোসেন ১টি ও থিসারা পেরেরা ১টি করে উইকেট নেন।
সিলেট সিক্সার্স ব্যাটিংয়ে নেমে দলীয় ২৫ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে। এরপর নাসির হোসেন ও সাব্বির রহমান ১১৭ রানের পার্টনারশিপ গড়েন। দলীয় ১৪২ রানে থিসারা পেরেরার বলে ছক্কা হাঁকাতে গিয়ে সীমানার কাছে ম্যাককলামের হাতে ক্যাচ হন সাব্বির রহমান। ৪৯ বল খেলে ৭০ রান করেন তিনি। এই রান করার পথে সাতটি চার ও দুইটি ছক্কা হাঁকান সাব্বির রহমান। ইনিংস শেষে নাসির হোসেন ৪৩ বল খেলে ৫০ রান করে ও টিম ব্রেসনান ৯ বল খেলে ১২ রান করে অপরাজিত থাকেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। দলের পক্ষে ক্রিস গেইল ৫০, ম্যাককলাম ৩৩, মোহাম্মদ মিথুন ২৫ ও রবি বোপারা ২৮ রান করেন। সিলেট সিক্সার্সের পক্ষে নাসির হোসেন ১টি, টিম ব্রেসনান ১টি, লিয়াম প্লানকেট ১টি ও আবুল হাসান ২টি করে উইকেট নেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












