গত ১১ জুলাই, আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি আল মাহমুদের ৮০তম জন্মদিন। দিনটি ভালো গেল না কবির। শনিবার সকাল ১১টার দিকে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিতে বাসা থেকে বের হওয়ার সময় হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে বাসার লিফটের ভেতরেই পড়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে তাকে নেয়া হয় মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে।
হাসপাতালে নেয়ার পর কবিকে অক্সিজেন দেয়া হয়। কিছুক্ষণের মধ্যে রক্তচাপ স্বাভাবিক হয়ে আসায় এখন তাকে বাসায় নেয়া হয়েছে।
কবির প্রেস সেক্রেটারি আবিদ আজম বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন।
এদিকে আল মাহমুদ ক্লাবের আয়োজনে জাতীয় প্রেসক্লাবে কবির জন্মদিন উদযাপন করা হচ্ছে। সেখানে ভক্ত ও তরুণ কবিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এ অনুষ্ঠানে কবির উপস্থিত হওয়া কথা ছিল।
সাম্প্রতিক খবর:

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতে মধ্য আমেরিকার তিন দেশের যৌথ স্বাধীনতা দিবস উদ্যাপন

কুয়েতে ঈদের আগে সুগন্ধি বাজারে ব্যস্ত ছিলেন বাংলাদেশী ব্যবসায়ীরা

ঐতিহাসিক বদর দিবস আজ

জায়েদ সাসটেইনেবলিটি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের মোস্তফা

২০২৪ সালে মৌলভীবাজারের আলোচিত ঘটনা

কুয়েতে "মাদককে না বলি,খেলাধুলাকে হ্যাঁ বলি" স্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জালালাবাদের নির্বাচন বাতিল

ওমানে স্থানীয় কর্মীদের চাকরির সুযোগ, প্রবাসীদের জন্য কঠোর নিয়ম












