বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
দপ্তর হারানোর এক সপ্তাহের মাথায় নতুন দায়িত্ব দেওয়া হয় সৈয়দ আশরাফুল ইসলামকে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে তার এই নতুন দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার ৯ই জুলাই সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়।
এরপর নানাধরণের গুঞ্জনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠক হয় এবং এরপর তার ব্যক্তিগত লন্ডন সফর তিনি বাতিল করেন।
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়ার পর আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেছিলেন তিনি যাতে দলের কার্যক্রমের প্রতি বেশি মনোযোগ দিতে পারেন সেই কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়ে থাকতে পারে।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ অনুমতি ছাড়াই পাওয়া যাবে কুয়েতের ভিসা












