ডেস্ক নিউজ : সাভারের নামাগেন্ডা মোল্লা মার্কেট এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে পাঁচতলা একটি ভবন ঘেরাও করে রেখেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাতটার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা বাড়িটি ঘেরাও করে রাখে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নেতৃত্বে সাভার মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।
পুলিশ জানায়, বাড়ির মালিকের নাম আনোয়ার মোল্লা।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











