Menu |||

জঙ্গি আস্তানায় অপারেশন শুরু

জঙ্গি আস্তানায় অপারেশন শুরু

অগ্রদৃষ্টি ডেস্ক: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে সন্দেহজনক ‘জঙ্গি আস্তানায়’ অপারেশন `সাউথ প’ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ শনিবার সকাল থেকে মাইকিং করে এলাকার লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে বলার পর অভিযান শুরু হয়।

এর আগে পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঝিনাইদহে পৌঁছেছে। কিন্তু বৃষ্টির কারণে অভিযান একটু দেরি হচ্ছে। বৃষ্টি ছাড়ালে অভিযান শুরু করা হবে।

গতকাল শুক্রবার অভিযান চালিয়ে কোনো জঙ্গিকে পাওয়া যায়নি। সেখানে প্রচুর বিস্ফোরক দ্রব্য, গ্রেনেড ও বোমাভর্তি আত্মঘাতী বন্ধনী (সুইসাইডাল ভেস্ট) পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

জঙ্গি আস্তানা সন্দেহে দুই কক্ষের টিনের যে বাড়িতে অভিযান চালানো হয়, এর মালিক আবদুল্লাহ নামের এক ব্যক্তি।

গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে সংবাদ ব্রিফিংয়ে পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) দিদার আহম্মদ জানান, আজ শনিবার সকাল থেকে অভিযান আবার চালানো হবে।

তিনি বলেন, ওই বাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম ও অস্ত্র রয়েছে। বাড়ির মালিক আবদুল্লাহ এ ঘটনার সঙ্গে জড়িত। তিনি জেএমবির সদস্য। আবদুল্লাহ পাঁচ বছর আগে সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ঝিনাইদহের ওই জঙ্গি আস্তানা থেকে একটি নাইন এমএম পিস্তল, তিনটি সুইসাইডাল ভেস্ট, প্রেশার কুকার বোমা, ২০ কনটেইনার ভরা রাসায়নিক পদার্থ এবং প্রচুর পরিমাণে তৈরি বোমা (আইইডি) ও ডেটোনেটর পাওয়া গেছে।

অগ্রদৃষ্টি.কম // এমএসআই

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

» মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

» কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

» কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

» কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

» কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের

» কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

» গাধাটি হারিয়েছিল, ফিরে এসেছে— জাতিসংঘের প্রতি বার্তা

» চিরন্তন – মোজাহার

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার স্মরণে দোয়া মাহফিল

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

জঙ্গি আস্তানায় অপারেশন শুরু

জঙ্গি আস্তানায় অপারেশন শুরু

অগ্রদৃষ্টি ডেস্ক: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে সন্দেহজনক ‘জঙ্গি আস্তানায়’ অপারেশন `সাউথ প’ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ শনিবার সকাল থেকে মাইকিং করে এলাকার লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে বলার পর অভিযান শুরু হয়।

এর আগে পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঝিনাইদহে পৌঁছেছে। কিন্তু বৃষ্টির কারণে অভিযান একটু দেরি হচ্ছে। বৃষ্টি ছাড়ালে অভিযান শুরু করা হবে।

গতকাল শুক্রবার অভিযান চালিয়ে কোনো জঙ্গিকে পাওয়া যায়নি। সেখানে প্রচুর বিস্ফোরক দ্রব্য, গ্রেনেড ও বোমাভর্তি আত্মঘাতী বন্ধনী (সুইসাইডাল ভেস্ট) পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

জঙ্গি আস্তানা সন্দেহে দুই কক্ষের টিনের যে বাড়িতে অভিযান চালানো হয়, এর মালিক আবদুল্লাহ নামের এক ব্যক্তি।

গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে সংবাদ ব্রিফিংয়ে পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) দিদার আহম্মদ জানান, আজ শনিবার সকাল থেকে অভিযান আবার চালানো হবে।

তিনি বলেন, ওই বাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম ও অস্ত্র রয়েছে। বাড়ির মালিক আবদুল্লাহ এ ঘটনার সঙ্গে জড়িত। তিনি জেএমবির সদস্য। আবদুল্লাহ পাঁচ বছর আগে সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ঝিনাইদহের ওই জঙ্গি আস্তানা থেকে একটি নাইন এমএম পিস্তল, তিনটি সুইসাইডাল ভেস্ট, প্রেশার কুকার বোমা, ২০ কনটেইনার ভরা রাসায়নিক পদার্থ এবং প্রচুর পরিমাণে তৈরি বোমা (আইইডি) ও ডেটোনেটর পাওয়া গেছে।

অগ্রদৃষ্টি.কম // এমএসআই

Facebook Comments Box

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Wed, 3 Jun.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।