এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে দীর্ঘ দিন খেলা-ধুলা থেকে বঞ্চিত ছাত্রছাত্রীদের আন্দোলনের মাধ্যমে গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে উৎখ্যাত করে অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে।
উপজেলা সদর মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা বিদ্যালয়ের খেলার মাঠ থেকে গরুর হাট উৎখ্যাতের আন্দোলনের প্রেক্ষিতে গত সোমবার গরুর হাট বন্ধ হয়।
ছাত্রছাত্রীরা গোলাপগঞ্জ হাটের দিন সোমবার ও বৃহস্পতিবার স্কুলে যাওয়া-আসা ও ছুটির সময় বিদ্যালয়ের মাঠে বিশাল গরুরহাট বসায় হাটুরে মানুষের ভীড়ে স্কুল থেকে বের হয়ে বাড়ীতে যাওয়া বিশেষ করে ছাত্রীদের দুঃসাধ্য ব্যাপার হয়ে দাড়ায়। তারই প্রতিবাদে ছাত্রছাত্রীরা দীর্ঘদীন ধরে আন্দোলন করে আসছে।
তারা ১০ম শ্রেণীর মেহেদী হাসানের নেতৃতে বিক্ষোভ মিছিলের মাধ্যমে গোলাপগঞ্জহাট এলাকায় প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বীরগঞ্জ-গড়েয়া সড়কের বকুলতলায় পাকা রাস্তায় অবরোধ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে।
আন্দোলনরত ছাত্র মেহেদী হাসান, নির্মল কুমার রায়, শরিফ উদ্দিন, আল মামুন জানায়, সোমবার ও বৃহস্পতিবার খেলার মাঠ ভাড়া দিয়ে গরুর হাট বসিয়ে কতৃপক্ষ আমাদেরকে দীর্ঘ দিন ধরে খেলা-ধুলা থেকে বঞ্চিত করে রেখেছে। গরুর বর্জের দুর্গন্ধে ও হাটুরে মানুষের স্কুল যাতয়াত করা দুরহ ব্যাপার হয়ে দাড়ায়। গরুর বর্জের দুর্গন্ধে বিদ্যালয় ক্যাম্পাসে থাকা যায় না। অনেক শিক্ষর্থী’র বমি-বদ- হজম সহ পেটের পিড়া লেগেই রয়েছে। স্কুলে যাওয়া-আসা ও ছুটির সময় হাটুরে মানুষের ভীড়ে স্কুল থেকে বের হয়ে বাড়ীতে যাওয়া বিশেষ করে ছাত্রীদের দুঃসাধ্য ব্যাপার হয়ে দাড়ায়। প্রশাসনের কাছে অভিযোগ করেও সুফল হয়নি।
তারই ধারা বাহিকতায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীর ক্লাস বর্জন করে খেলার মাঠে নেমে আসে এবং গরুরহাট উৎখ্যাত করে। আন্দোলনের মাধ্যমে হারিয়ে যাওয়া খেলার মাঠ ফিরিয়ে নিয়ে আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












