চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)ঃ সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ-পূর্বসুহিতপুর এলাকায় মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে ১২বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তার নাম মাছুম আহমদ। সে ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির গোয়াশপুর গ্রামের ইদ্রিছ আলীর পুত্র। জানা যায়, বুধবার বেলা ১টায় গোবিন্দগঞ্জ আসার পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের পূর্বসুহিতপুর এলাকায় পৌছলে সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি মিনিবাসের (নং সিলেট ব- ০৪-৪৮১৭) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মাছুম আহমদ মৃত্যুবরন করে। এসময় সে নিজ বাড়ি থেকে মাকে সাথে নিয়ে ভিক্ষের উদ্দেশ্যে গোবিন্দগঞ্জ আসছিল। বেলা আড়াইটায় ছিল গোবিন্দগঞ্জ বালুর মাঠে বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম লুৎফুর রহমান সরকুমের নামাজে জানাযা। কিন্তু এখানে এসে তাদের ভিক্ষে করা হলোনা। পথিমধ্যেই ঘাতক মিনিবাস শিশু মাছুম আহমদের প্রান কেড়ে েিয়ছে। স্থানীয় লোকজন চালক সিলেটের কুমারগাঁও এলাকার হেলাল উদ্দিনকে আটক করে হাইওয়ে পুলিশে সোপর্দ করেছেন। জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ একে শফিকুল আলম জানান, ঘটনার পর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












