চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) ছাতকে বড়শী নিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে প্রতিবন্ধি যুবকের মৃত্যু ঘটেছে। সোমবার রাতে ফায়ার সার্ভিস কর্মিরা লাশ উদ্ধার করেছে বলে জানা গেছে। উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামে এঘটনা ঘটে। জানা যায়, সোমবার সকালে ঝিগলী গ্রামের আখলু মিয়ার পুত্র প্রতিবন্ধি লুৎফুর রহমান (৩২) প্রতিদিনের মতো রতœা নদীতে বড়শী দিয়ে মাছ ধরতে যায়। বেলা ১টায় তার বড়শীতে বড় বোয়াল মাছ ধরা পড়লে এটি নিরাপদে উঠাতে গিয়ে সে রতœা নদীর পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন জাল ফেলে অনেক খোজাখোজি করলেও তার কোন সন্ধান মেলেনি। পরে ছাতক ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জানা গেছে, লুৎফুর রহমান মূখে কথা বলতে না পারলেও ইশারা ইঙ্গিতে লোকজনকে সবকিছুই বুঝাতে পারতো। অনেকে জলাতঙ্ক রোগের ফলে সে নদীতে পড়তে পারে বলে ধারণা করছেন। এব্যাপারে ছাতক থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। এনিয়ে গত ৮দিনে ৮টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












