ছাতকে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার বড়কাপন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের আবুল লেইছ এর পুত্র আব্দুল জব্বার-মোশাহিদ (৪০) কে জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাতক থানার মামলা নং ১৬, তাং ২৮.১২.২০১৬ইং সহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ একটি মিনিবাস থেকে তাকে আটক করতে সক্ষম হন। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু আফসার ভূঁইয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।











