চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)ঃ সুনামগঞ্জের ছাতকের বহুল প্রতীক্ষিত কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অব্যাহত শিশু নির্যাতনের ঘটনার দু’সপ্তাহ তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। রোববার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সংশ্লিষ্ট সুনামগঞ্জ জেলা অফিসে প্রেরণ করা হয়। জানা যায়, গত ২৬সেপ্টেম্বর শহরের কুমনা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান চিরাচরিত নিয়মে ৫ম শ্রেণীর ছাত্র শিশু মিজানুর রহমানকে নির্যাতন করলে সে অজ্ঞান হয়ে পড়ে। ঘটনার পর তিনি সভাপতি কুটি মিয়ার সামনেই দম্ভোক্তি করে বলেন, পড়া না পেলে সব শিক্ষার্থীর উপর তিনি নির্যাতন করে থাকেন। পরে তার চাচা মাহমুদ আলম শিক্ষা অফিসে একটি লিখিত অভিযোগ করলে ওই দিনই এটিইও এনামুর রশীদ বাবরকে তদন্তভার দেয়া হয়। কিন্তু শিক্ষা অফিস থেকে মাত্র কয়েকশ’গজ দূরে কুমনা বিদ্যালয় থাকলেও এখান থেকে তিনি দু সপ্তাহে রিপোর্ট সংগ্রহ করেন। বাদিসহ অভিবাবকদের মধ্যে সংশয়ও সন্দেহ ছিল তদন্ত রিপোর্টের ভবিষ্যত নিয়ে। তদন্ত কর্মকর্তাসহ গোটা উপজেলা প্রশাসনের বিষয়টি ধাঁমাচাঁপার অপচেষ্টা ছিল লক্ষ্যনীয়। ৩অক্টোবর প্রশাসনের অলিখিত নির্দেশে কয়েকজন অবুঝ শিশুর সমন্বয়ে কথিত মানববন্ধনের নামে শিশু নির্যাতনকারির পক্ষে সাফাই দেয়া হয়। যদিও তাদের এ তৎপরতা অবশেষে ধুপে ঠেকেনি। বহু নাটকীয়তার পর ৯অক্টোবর তদন্ত রিপোর্ট সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরন করা হয়েছে। এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার (প্রাথঃ) মানিক চন্দ্র দাস জানান, আজ (অক্টোবর) সকালে সুনামগঞ্জে রিপোর্ট পাঠানো হয়েছে। তবে রিপোর্টটি তার বিরুদ্ধেই গেছে বলে তিনি আশ্বস্থ করেন। এতে তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসছে কিনা এনিয়ে জনমনে সন্দেহ ও সংশয় বিরাজ করছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












