Menu |||

ছাতকবাসী কুলাঙ্গার বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি চান

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)ঃ  সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে খাদিজা বেগম নামের এক পরিক্ষার্থীকে এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করার পর আহত স্কুল ছাত্রী এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সোমবার সন্ত্রাসী বদরুল আলম কর্তৃক তাকে কুপিয়ে গুরুতর আহত করলে ঢাকা স্কয়ার হাসপাতালে সে এখন লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার রাত ১০টায় এ রিপোর্ট লোখা পর্যন্ত আহত স্কুল ছাত্রীর অবস্থার কোন উন্নতি লক্ষ্য করা যায়নি। এ ঘটনাটি েেদশব্যাপী আলোচনা-সমালোচনার ঝড় বইছে। ঘাতক দূর্বৃত্ত ছাতকের দক্ষিণ খুরমা ইউপির মনিরজ্ঞাতি গ্রামের দ্বীন মজুর সাইদুর রহমানের পুত্র। সে ছাতকের গোবিন্দগঞ্জস্থ আলহাজ্ব আয়াজুর রহমান হাইস্কুলের শিক্ষক বলে জানা গেছে। গত ৩সেপ্টেম্বর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে এঘটনা ঘটে।
জানা যায়, গত ২০১২সালের ১৩ ফেব্রুয়ারী সিলেট-সুনামগঞ্জ সড়কের ঘোপাল এলাকায় একই স্কুল ছাত্রীর সাথে বখাটেপনা করতে গিয়ে সে এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার হয়। পরে প্রতারনার মাধ্যমে জামাত-শিবিরের হাতে গুরুতর আহত হয়েছে বলে জানায়। এময় প্রতারনার মাধ্যমে সে আ’লীগের শীর্ষ স্থানীয় নেতাদের কাছ থেকে আর্থিক সুবিধা ভোগ করেছে। বদরুল শাবির শিক্ষার্থী ও চলতি বছরের ৮মে’ অনুমোদিত শাবি ছাত্রলীগ কমিটির সহ-সম্পাদক। এঘটনার পর নিরাপত্তা জনিত কারনে এমসি কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি করতে অনিহা প্রকাশ করছেন। খোজ নিয়ে জানা গেছে, দিনমজুর পরিবারেই বেড়ে ওঠে বখাটে বদরুল। ছোট বেলা থেকেই ছিল সন্ত্রাসী উশৃঙ্খল প্রকৃতির। আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মখলিছুর রহমান জানান, যোগদানের পর মনিরজ্ঞাতি থেকে ওই শিক্ষক (খন্ডকালিন) স্কুলে আসা যাওয়া করতেন। ঘটনার দিনও স্কুল বন্ধ ছিল। এ লোমহর্ষক ঘটনাটি জানার পর স্কুল থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। ইউপি সদস্য সুহেল আহমদসহ স্থানীয় একাধিক লোকজনরা জানান, বখাটে বদরুল খাদিজার বাড়ি হাউশা গ্রামে লজিং থেকে শাবিতে লেখাপড়া করতো। এ সূযোগে খাদিজাকে প্রায়ই উত্যক্ত করে আসছিল। তার কুপ্রস্তাব সব সময়েই খাদিজা প্রত্যাখ্যান করলে সে হিং¯্র হয়ে উঠে। পরিবারের লোকজন বিষয়টি জেনে চরিত্রহীন বদরুলকে এখান থেকে তাড়িয়ে দেন। এরপরেও সে খাদিজার পিছু ছাড়েনি। বিভিন্নভাবে তাকে প্রেম নিবেদন করে আসছিল। ৭বছর গৃহ শিক্ষক থাকাকালে প্রত্যহ সে প্রেম নিবেদন করেছে। কিন্তু সাড়া না দেয়ায় সফির উদ্দিন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস এলাকায় গিয়ে খাদিজাকে আবারো উত্যক্ত করা শুরু করে। এসব ঘটনায় একাধিকবার ঘোপালসহ বিভিন্ন এলাকায় তাকে গণধোলাই দেয়া হয়েছে। কিন্তু গায়ে ছাত্রলীগের সাইনবোর্ড ঝুলিয়ে সব সময়ই এসব ঘটনা ধাঁমাচাঁপা দেয়ার করে। বদরুল ৪ভাই ও একবোনের মধ্যে দ্বিতীয়। ৭/৮মাস আগে তার দিন মজুর পিতা মারা গেছেন। সে ছোট বেলা থেকেই একজন বখাটে প্রকৃতির লোক ছিল। তার চাচা ফজল উদ্দিন, মা ও চাচীসহ পরিবারের লোকজন বখাটে বদরুলের সাথে সম্পর্ক ত্যাগ করেছেন বলে জানান। দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

» প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

» কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

» ​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

» মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

» কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

» জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

» বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

» কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার ‘গাড়ির বাজার

» সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

ছাতকবাসী কুলাঙ্গার বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি চান

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)ঃ  সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে খাদিজা বেগম নামের এক পরিক্ষার্থীকে এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করার পর আহত স্কুল ছাত্রী এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সোমবার সন্ত্রাসী বদরুল আলম কর্তৃক তাকে কুপিয়ে গুরুতর আহত করলে ঢাকা স্কয়ার হাসপাতালে সে এখন লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার রাত ১০টায় এ রিপোর্ট লোখা পর্যন্ত আহত স্কুল ছাত্রীর অবস্থার কোন উন্নতি লক্ষ্য করা যায়নি। এ ঘটনাটি েেদশব্যাপী আলোচনা-সমালোচনার ঝড় বইছে। ঘাতক দূর্বৃত্ত ছাতকের দক্ষিণ খুরমা ইউপির মনিরজ্ঞাতি গ্রামের দ্বীন মজুর সাইদুর রহমানের পুত্র। সে ছাতকের গোবিন্দগঞ্জস্থ আলহাজ্ব আয়াজুর রহমান হাইস্কুলের শিক্ষক বলে জানা গেছে। গত ৩সেপ্টেম্বর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে এঘটনা ঘটে।
জানা যায়, গত ২০১২সালের ১৩ ফেব্রুয়ারী সিলেট-সুনামগঞ্জ সড়কের ঘোপাল এলাকায় একই স্কুল ছাত্রীর সাথে বখাটেপনা করতে গিয়ে সে এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার হয়। পরে প্রতারনার মাধ্যমে জামাত-শিবিরের হাতে গুরুতর আহত হয়েছে বলে জানায়। এময় প্রতারনার মাধ্যমে সে আ’লীগের শীর্ষ স্থানীয় নেতাদের কাছ থেকে আর্থিক সুবিধা ভোগ করেছে। বদরুল শাবির শিক্ষার্থী ও চলতি বছরের ৮মে’ অনুমোদিত শাবি ছাত্রলীগ কমিটির সহ-সম্পাদক। এঘটনার পর নিরাপত্তা জনিত কারনে এমসি কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি করতে অনিহা প্রকাশ করছেন। খোজ নিয়ে জানা গেছে, দিনমজুর পরিবারেই বেড়ে ওঠে বখাটে বদরুল। ছোট বেলা থেকেই ছিল সন্ত্রাসী উশৃঙ্খল প্রকৃতির। আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মখলিছুর রহমান জানান, যোগদানের পর মনিরজ্ঞাতি থেকে ওই শিক্ষক (খন্ডকালিন) স্কুলে আসা যাওয়া করতেন। ঘটনার দিনও স্কুল বন্ধ ছিল। এ লোমহর্ষক ঘটনাটি জানার পর স্কুল থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। ইউপি সদস্য সুহেল আহমদসহ স্থানীয় একাধিক লোকজনরা জানান, বখাটে বদরুল খাদিজার বাড়ি হাউশা গ্রামে লজিং থেকে শাবিতে লেখাপড়া করতো। এ সূযোগে খাদিজাকে প্রায়ই উত্যক্ত করে আসছিল। তার কুপ্রস্তাব সব সময়েই খাদিজা প্রত্যাখ্যান করলে সে হিং¯্র হয়ে উঠে। পরিবারের লোকজন বিষয়টি জেনে চরিত্রহীন বদরুলকে এখান থেকে তাড়িয়ে দেন। এরপরেও সে খাদিজার পিছু ছাড়েনি। বিভিন্নভাবে তাকে প্রেম নিবেদন করে আসছিল। ৭বছর গৃহ শিক্ষক থাকাকালে প্রত্যহ সে প্রেম নিবেদন করেছে। কিন্তু সাড়া না দেয়ায় সফির উদ্দিন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস এলাকায় গিয়ে খাদিজাকে আবারো উত্যক্ত করা শুরু করে। এসব ঘটনায় একাধিকবার ঘোপালসহ বিভিন্ন এলাকায় তাকে গণধোলাই দেয়া হয়েছে। কিন্তু গায়ে ছাত্রলীগের সাইনবোর্ড ঝুলিয়ে সব সময়ই এসব ঘটনা ধাঁমাচাঁপা দেয়ার করে। বদরুল ৪ভাই ও একবোনের মধ্যে দ্বিতীয়। ৭/৮মাস আগে তার দিন মজুর পিতা মারা গেছেন। সে ছোট বেলা থেকেই একজন বখাটে প্রকৃতির লোক ছিল। তার চাচা ফজল উদ্দিন, মা ও চাচীসহ পরিবারের লোকজন বখাটে বদরুলের সাথে সম্পর্ক ত্যাগ করেছেন বলে জানান। দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Thu, 5 Nov.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।