ভারতের একটি মনুষ্যবিহীন বিমান বা ড্রোন চীনের আকাশসীমায় ঢুকে ভূপাতিত হয়েছে বলে চীনের সংবাদ মাধ্যম বলছে।
চীনের পশ্চিমাঞ্চলীয় হুমকি মোকাবেলা ব্যুরোর কর্মকর্তা হাঙ শুইলি সেদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সম্প্রতি এই ঘটনা ঘটেছে। তবে তারিখ বা স্থানের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানান নি।
সিনহুয়া বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ”ভারত চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।”
দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা হচ্ছে বলেও তিনি জানান।
তিনি জানান, এখন ড্রোনটির বিষয়ে বিস্তারিত তথ্য উপাত্ত সংগ্রহ করছে চীনের সীমান্ত রক্ষী বাহিনী।
যদিও চীনের এসব বক্তব্যের বিষয়ে এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি ভারত।
ভারত, চীন আর ভূটান সীমান্তের ডকলাম অংশে চীনের একটি রাস্তা তৈরি নিয়ে গত গ্রীষ্ম থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। বেশ কিছুদিন উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ভারত ও চীন উভয়েই সেখান থেকে নিজেদের সেনা সরিয়ে নিয়ে আসে।
দুই দেশের মধ্যে অনেক অমীমাংসিত ভূমি রয়েছে, যা নিয়ে প্রায়ই উত্তেজনা তৈরি হয়। ১৯৬২ সালে দুই দেশের মধ্যে একবার বড় ধরণের যুদ্ধও হয়।
সূত্রঃ বিবিসি
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












