ডেস্ক নিউজ : ঢাকা সফররত চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ছয় সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
চীনা প্রতিনিধিদলের নেতৃত্বে দেন দেশটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী মন্ত্রী ওয়াং ইয়াজুন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, চীনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক জাং সুয়ে, পরিচালক হু জিয়াওদং, তান উই ও মি, ফু উইরাং ও বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত।
বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।











