স্পোর্টস ডেস্ক : সেরেনা উইলিয়ামস একজন আমেরিকান পেশাদার টেনিস খেলোয়াড়। গত ডিসেম্বরে বাগদানের পর চলতি বছরের সেপ্টেম্বরে সেরেনা-ওহানিয়ানের সংসারে আসে প্রথম সন্তান। সন্তান জন্ম দেওয়ার প্রায় চার মাস বাদে কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস। আবু ধাবিতে সামনের সপ্তাহে মাঠে দেখা যাবে তাকে।
৩৬ বছর বয়সী এই আমেরিকান টেনিস কিংবদন্তি মুবাদালা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চলাকালীন একটি প্রদর্শনী ম্যাচে র্যাকেট হাতে তুলবেন। ৩০ ডিসেম্বরের সেই ম্যাচে তার প্রতিপক্ষ বিশ্বের সাত নম্বর খেলোয়াড় জেলেনা ওস্তাপেনকো।
টেনিসের ওপেন যুগে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স্লাম জিতেছেন সেরেনা। কোর্টে ফেরার সংবাদ জানিয়ে তিনি বলেন, আবার ফিরতে পেরে খুব আনন্দিত। গত সেপ্টেম্বরে তিনি মা হন। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর কোনো ম্যাচে অংশ নেননি।
অস্ট্রেলিয়ান ওপেনের পরবর্তী আসর শুরু হবে ১৫ জানুয়ারিতে। সেরেনা এবার খেলবেন কি না,তা নিশ্চিত নয়। তবু আয়োজকরা আশা করছেন, টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নকে তারা পাবেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












