ডেস্ক নিউজ : গড় আয়ু বেড়ে যাওয়ায় এবং উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানানো হয়েছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র পরিষদ এ দাবি জানায়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাদের গড় আয়ু যখন ৪৫ ছিল তখন চাকরিতে প্রবেশের বয়স ছিল ২৭, যখন ৫০ ছাড়াল তখন প্রবেশের বয়স হলো ৩০। বর্তমানে গড় আয়ু ৭২ বছর হলে চাকরিতে প্রবেশের বয়স এখন কত হওয়া উচিত?’
তারা বলেন, ‘সরকারি নিয়ম অনুসরণ করার ফলে বেসরকারি ব্যাংকসহ বহুজাতিক কোম্পানিগুলোও ৩০ বছরের ঊর্ধ্বে জনবল(অভিজ্ঞতা ছাড়া) নিয়োগ দেয় না। ফলে বেসরকারি ক্ষেত্রেও কর্মের সুযোগ সংকুচিত হয়ে যাচ্ছে। তাই চাকরির বয়সসীমা ৩৫ বছর করা দরকার।’
তারা আরো বলেন, ‘উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা প্রয়োজন। কারণ উন্নত বিশ্বকে আমরা অনুসরণ করে শিক্ষা, চিকিৎসা, কৃষি, তথ্যপ্রযুক্তি, জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রভৃতি ক্ষেত্রে সাফল্য অর্জন করেছি। তেমনি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে উন্নত বিশ্বকে অনুসরণ করে দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে সফলতা অর্জন করতে পারি।’
বক্তারা এক উদারহণ টেনে বলেন, ‘উন্নত বিশ্বে কোথাও চাকরিতে প্রবেশের বয়স ৩০ নেই। উদাহরণ স্বরূপ বলা যায়, ভারতে ৩৯, শ্রীলংকায় ৪৫, মালয়েশিয়ায় ৩৫, ইন্দোনেশিয়ায় ৪৫, সিঙ্গাপুরে ৪০, ফ্রান্সে ৪০, যুক্তরাষ্ট্রে ৫৯, কানাডায় ৫৯। এ ছাড়া আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে প্রবেশের নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই, শুধু অবসরের আছে। তাই আশা করব কালক্ষেপণ না করে প্রধানমন্ত্রী আমাদের চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছরে উন্নতি করে হতাশা থেকে আমাদের মুক্তি দেবেন।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রপরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলামিন রাজু, সিনিয়র সহসভাপতি সঞ্জয় দাস, সাধারণ সবুজ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক নিত্যানন্দ সরকার, যুগ্ম সম্পাদক হারুন-অর -রশিদ, প্রচার সম্পাদক মোহাম্মাদ ইলিয়াস প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












