রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউপির নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগরকে পাঠান পাড়া ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারনের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রোববার (২৪ এপ্রিল) নাগরিক সংবর্ধনা অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য শামসুল হক সওদাগর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শেখর বিশ্বাস, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন জল, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আবু মনছুর, মাষ্টার সুনীল শ্যাম, সাংবাদিক মো. ইলিয়াছ, মো. রহমত উল্লাহ শাহিন, রাশেদ আলী মেম্বার, মোজাফফর চৌধুরী প্রমুখ।











