রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দোভাষী বাজার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শতাধিক গরীব দু:স্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শুক্রবার (১৬ ডিসেম্বর) চন্দ্রঘোনা দোভাষী বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহীম সওদাগর, সাধারণ সম্পাদক সুধীর ধর, অর্থ সম্পাদক রিপন গুহ, সাংগঠনিক সম্পাদক মো. রমিজ, দোভাষী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, আওয়ামীলীগ নেতা দেলোয়ার মিস্ত্রী, ডাক্তার রনজিত, ডাক্তার বাদল দাশ গুপ্ত, ইউপি সদস্য আব্দুল মালেক, যুবলীগ নেতা রাজন দে প্রমুখ।











