আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের কাছ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ঘুষ নেয়ার জের ধরে রাজ্য মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের ছেলে মুখরিজ।
আজ বুধবার ৫১ বছর বয়সী মুখরিজ কেদাহ প্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
নাজিব রাজাক সৌদি আরবের কাছ থেকে উপহার হিসেবে প্রায় ৭০ কোটি ডলার নিয়েছেন বলে খবর বের হওয়ার পর মাহাথির মোহাম্মাদ বর্তমান সরকারকে পদত্যাগের জন্য আহ্বান জানিয়ে আসছেন। সৌদি আরবের কাছ থেকে অর্থ নেয়ার বিষয়ে সমালোচনা করায় নাজিব রাজাক তার মন্ত্রিসভায় রদবদল করেছেন এবং বেশ কয়েকজনকে সরিয়ে দিয়েছেন।
তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তাকে পদত্যাগ করার জন্য ক্ষমতাসীন ইউনাইটেড মালয়িজ ন্যাশনাল অর্গানইজেশনের পক্ষ থেকে চাপ দেয়া হয়েছে।
মাহাথির মোহাম্মাদের ছেলে মুখরিজকে মালয়েশিয়ার ভবিষ্যত প্রধানমন্ত্রী হিসেবে অনেকে কল্পনা করতেন। কিন্তু মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করায় তার সেই সম্ভাবনায় আঘাত পড়ল।
সূত্রঃ রেডিও তেহরান
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












