ডেস্ক নিউজ : টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হওয়ার গেজেট নোটিফিকেশন গ্রহণ করেছেন আব্দুল হামিদ।
বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) একটি প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এ গেজেট গ্রহণ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবদিন বলেন, সাত সদস্যের ইসি প্রতিনিধিদল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের নির্বাচিত হওয়ার বিষয়সম্বলিত গেজেট হস্তান্তর করে।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা ফুলের তোড়া দিয়ে আবদুল হামিদকে অভিনন্দন জানান।
প্রেস সচিব আরো জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে প্রতিনিধিদলের পক্ষ থেকে ইসির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।











