নিজে গুম-খুন হতে পারেন, এ আশঙ্কা ব্যক্ত করে দেশে সব গুমের ঘটনার জন্য জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু তদন্ত হবে না, তারা তা করবেও না। সেজন্য জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক তদন্ত কমিটি করতে হবে। কমিটিতে দেশের নিরপেক্ষ তদন্তকারীদেরও রাখতে হবে।’
বিশ্ব গুম দিবস উপলক্ষে রোববার সন্ধ্যায় বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি তোলেন। দেশে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের প্রতি সহমর্মিতা জানাতে ‘অনন্ত অপেক্ষা… বাংলাদেশে গুম ২০০৯-২০১৫’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিকেল সাড়ে ৫টার সময়ে কার্যালয়ে উপস্থিত হন। গুম হয়েছেন, এমন ২৬টি পরিবারের সদস্যরা গুলশান কার্যালয়ে উপস্থিত ছিলেন। খালেদা জিয়া তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এর আগে গুম বিষযক একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
বিএনপি নেতাদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমদ আযম খান, সাংবাদিক শফিক রেহমান উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












