Menu |||

গাড়ি পোড়ানো মামলায় বিএনপি-জামাতের ১১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে:  দেশব্যাপী বিএনপি ও জামাতের ডাকা সহিংস হরতাল অবরোধে বরিশালের আগৈলঝাড়ায় পেট্রোল ঢেলে বিআরটিসি গাড়ি ও ফলবাহী পিকআপ ভ্যান পোড়ানো মামলার চার্জশিটভুক্ত ১১ আসামীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। গতকাল মঙ্গলবার সকালে আদালতের নির্ধারিত দিনে বরিশাল জেলা ও দায়রা জজ আনোয়ারুল হকের আদালতে ১১ আসামী আত্মসমর্পণ করে জামিন প্রার্থণা করলে বিজ্ঞ আদালত আসামীদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
জেলহাজতে প্রেরণ করা নেতাকর্মীরা হলেন- ফলবাহী পিকআপ পোড়ানো মামলায় উপজেলা ছাত্রদল সভাপতি শামসুল হক খোকন, সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার, কলেজ ছাত্রদল সভাপতি রাজ্জাক ফকির, শ্রমিকদল সভাপতি কামরুল ইসলাম জুয়েল, সাবেক ইউপি সদস্য আশীষ বাড়ৈ, ছাত্রদলের মিজান মোল্ল¬া ও বাচ্চু মোল্ল¬া। বিআরটিসি গাড়ি পোড়ানো মামলার আসামীরা হলেন- জামাত নেতা ও ইউপি সদস্য আনোয়ার হোসেন আনু, যুবদল নেতা শিপন হাওলাদার, মিলন মোল্লা, মিজান মোল্ল¬া, ছাত্রদল সম্পাদক হেমায়েত তালুকদার। তবে উপজেলা জামাতের সেক্রেটারী নজরুল ইসলাম এজাহারে আসামী থাকলেও থানাকে ম্যানেজ করায় চার্জশিট থেকে তার নাম বাদ দেয়া হয়। অন্যদিকে ওই পুলিশই ঘটনার সময় ঢাকায় অবস্থান করা কেন্দ্রীয় বিএনপি নেতা ও জেলা উত্তর বিএনপি সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে বিআরটিসি গাড়ি পোড়ানো মামলায় হুকুমের আসামী করা হয়েছে। আদালতে পাবলিক প্রসিকিউটর ছিলেন এ্যাড. গিয়াস উদ্দিন কাবুল ও আসামী পক্ষে আইনজীবি ছিলেন এ্যাড. জাহিদুল ইসলাম পান্না। এদেরমধ্যে হেমায়েত তালুকদার ও মিজান মোল্ল¬া দু’টি মামলার আসামী। প্রসঙ্গত: আগৈলঝাড়া থেকে বেনাপোলগামী বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১১-১৪২৪) উপজেলা সদরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ গেটে পার্কিং করা অবস্থায় ১৩ জানুয়ারি গভীর রাতে পেট্রোল ঢেলে অবরোধকারীরা পুড়িয়ে দেয়।
অন্যদিকে সরকার বিরোধী অবরোধ চলাকালে আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের বাইপাস সড়কে জাহান্দার বেকারী সংলগ্ন এলাকায় ৮ ফেব্রুয়ারি গভীর রাতে একটি ফলবাহী মিনি ট্রাকে (খুলনা মেট্রো ন-১১-০৮৩৩) পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে অবরোধকারীরা। ওই দু’টি ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক মামলা করে। ওই ঘটনায় প্রধান দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করে এলাকায় এনে অন্য আসামী ও অস্ত্র খোঁজার সময় ক্রসফায়ারে তাদের মৃত্যু ঘটে। দীর্ঘ তদন্ত শেষে ওই মামলায় চার্জশিট প্রদানের পর কয়েকজন আসামী পলাতক থেকে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়। ফলবাহী মিনি ট্রাক পোড়ানো মামলায় এখনও কয়েকজন আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। আদালতে হাজির হলে তাদের ভাগ্যে কি ঘটবে তা বলা যাচ্ছেনা।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» “ট্রেন” – মোজাহার

» কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

» রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

» মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

» কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

» কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

» কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

» কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের

» কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

» গাধাটি হারিয়েছিল, ফিরে এসেছে— জাতিসংঘের প্রতি বার্তা

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

গাড়ি পোড়ানো মামলায় বিএনপি-জামাতের ১১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে:  দেশব্যাপী বিএনপি ও জামাতের ডাকা সহিংস হরতাল অবরোধে বরিশালের আগৈলঝাড়ায় পেট্রোল ঢেলে বিআরটিসি গাড়ি ও ফলবাহী পিকআপ ভ্যান পোড়ানো মামলার চার্জশিটভুক্ত ১১ আসামীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। গতকাল মঙ্গলবার সকালে আদালতের নির্ধারিত দিনে বরিশাল জেলা ও দায়রা জজ আনোয়ারুল হকের আদালতে ১১ আসামী আত্মসমর্পণ করে জামিন প্রার্থণা করলে বিজ্ঞ আদালত আসামীদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
জেলহাজতে প্রেরণ করা নেতাকর্মীরা হলেন- ফলবাহী পিকআপ পোড়ানো মামলায় উপজেলা ছাত্রদল সভাপতি শামসুল হক খোকন, সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার, কলেজ ছাত্রদল সভাপতি রাজ্জাক ফকির, শ্রমিকদল সভাপতি কামরুল ইসলাম জুয়েল, সাবেক ইউপি সদস্য আশীষ বাড়ৈ, ছাত্রদলের মিজান মোল্ল¬া ও বাচ্চু মোল্ল¬া। বিআরটিসি গাড়ি পোড়ানো মামলার আসামীরা হলেন- জামাত নেতা ও ইউপি সদস্য আনোয়ার হোসেন আনু, যুবদল নেতা শিপন হাওলাদার, মিলন মোল্লা, মিজান মোল্ল¬া, ছাত্রদল সম্পাদক হেমায়েত তালুকদার। তবে উপজেলা জামাতের সেক্রেটারী নজরুল ইসলাম এজাহারে আসামী থাকলেও থানাকে ম্যানেজ করায় চার্জশিট থেকে তার নাম বাদ দেয়া হয়। অন্যদিকে ওই পুলিশই ঘটনার সময় ঢাকায় অবস্থান করা কেন্দ্রীয় বিএনপি নেতা ও জেলা উত্তর বিএনপি সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে বিআরটিসি গাড়ি পোড়ানো মামলায় হুকুমের আসামী করা হয়েছে। আদালতে পাবলিক প্রসিকিউটর ছিলেন এ্যাড. গিয়াস উদ্দিন কাবুল ও আসামী পক্ষে আইনজীবি ছিলেন এ্যাড. জাহিদুল ইসলাম পান্না। এদেরমধ্যে হেমায়েত তালুকদার ও মিজান মোল্ল¬া দু’টি মামলার আসামী। প্রসঙ্গত: আগৈলঝাড়া থেকে বেনাপোলগামী বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১১-১৪২৪) উপজেলা সদরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ গেটে পার্কিং করা অবস্থায় ১৩ জানুয়ারি গভীর রাতে পেট্রোল ঢেলে অবরোধকারীরা পুড়িয়ে দেয়।
অন্যদিকে সরকার বিরোধী অবরোধ চলাকালে আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের বাইপাস সড়কে জাহান্দার বেকারী সংলগ্ন এলাকায় ৮ ফেব্রুয়ারি গভীর রাতে একটি ফলবাহী মিনি ট্রাকে (খুলনা মেট্রো ন-১১-০৮৩৩) পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে অবরোধকারীরা। ওই দু’টি ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক মামলা করে। ওই ঘটনায় প্রধান দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করে এলাকায় এনে অন্য আসামী ও অস্ত্র খোঁজার সময় ক্রসফায়ারে তাদের মৃত্যু ঘটে। দীর্ঘ তদন্ত শেষে ওই মামলায় চার্জশিট প্রদানের পর কয়েকজন আসামী পলাতক থেকে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়। ফলবাহী মিনি ট্রাক পোড়ানো মামলায় এখনও কয়েকজন আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। আদালতে হাজির হলে তাদের ভাগ্যে কি ঘটবে তা বলা যাচ্ছেনা।

Facebook Comments Box

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Tue, 9 Jun.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।