রাজধানী ঢাকার কাছে গাজীপুরে আটশ পাখি সহ দুজনকে আটক করা হয়েছে।
বনবিভাগের বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট আজ সকালে জেলার জয়দেবপুরের এলাকার একটি আড়তের কাছ থেকে বিভিন্ন প্রজাতির এসব পাখি উদ্ধার করে।
এসব পাখি গাজীপুর চৌরাস্তার কাছে একটি বাজারের গোপনে বিক্রির জন্য নওগাঁ ও নাটোরের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় আনা হয়েছিল বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বন সংরক্ষক ড. তপন কুমার দে।
তিনি জানান, এর মধ্যে ৩৮০টি টিয়া প্রজাতির এবং ৪২০টি মুনিয়া প্রজাতির পাখি রয়েছে।
এর মাঝে একশোটির মত ঝুলন্ত টিয়া পাখি রয়েছে যেগুলো বাংলাদেশে মোটামুটি বিরল বলে জানান মিস্টার দে।
অবৈধভাবে এসব পাখি নিয়ে কারবারিরা উত্তরবঙ্গ থেকে আসা গাড়ি থেকে ঢাকায় নামার পরে রাত দুটোর দিকে তাদের আটক করা হয় বলে তিনি জানান।
তিনি জানান, এসব পাখি ধরে এনে আগে ঢাকার কাঁটাবন এলাকায় বিক্রি করা হতো। তা বন্ধ করার উদ্যোগের পর গাজীপুরে গোপনে পাখি কেনা-বেচা চলছিল।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












