মিরপুর থেকে: মুমিনুল হকের দুর্দান্ত ব্যাটিংয়েও জয় পেল না রাজশাহী কিংস। শেষ ওভারের রোমাঞ্চে তিন রানের জয় তুলে নিল খুলনা টাইটান্স।
১৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নামে রাজশাহী কিংস। আর দলের হয়ে দারুণ ব্যাটিং করে হাফসেঞ্চুরি তুলে নেন ওপেনার ব্যাটসম্যান মুমিনুল হক। তবে শেষ পর্যন্ত জয় বঞ্চিত হয় দলটি।
৪৯ বলে চারটি চারের সাহায্যে ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল। এদিন ১৫তম ওভারের চতুর্থ বলে ১০০ রান আসে রাজশাহীর।
সপ্তম ওভারের চতুর্থ বলে দলীয় অর্ধশত রান করে রাজশাহী। পরে মোহাম্মদ আসগারের বলে ব্যক্তিগত ১০ রান করে আউট হন ইংলিশ ব্যাটসম্যান সামিত প্যাটেল।
তবে এদিন শুরুটা ভালো করতে পারেনি রাজশাহী। দলীয় ২৪ রানে তিন উইকেট হারায় তারা। খুলনা পেসার জুনায়েদ খানের বলে ব্যক্তিগত চার রান করে আউটন হন নুরুল ও সাব্বির। আর এই পাকিস্তানি বোলারের তৃতীয় শিকার হন উমর আকমল। তিনি শূন্য রানে ফেরেন।
এর আগে আবুল হাসান রাজুর দুর্দান্ত বোলিং নিজেদের স্কোর বড় করতে পারেনি খুলনা টাইটান্স। নির্ধারিত ২০ ওভার শেষে আট উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে দলটি। পাঁচ উইকেট নিয়েছেন রাজু।
খুলনার হয়ে সর্বোচ্চ ৩২ রান করে করেন রিকি ওয়েসয়েলস ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আর রাজশাহী কিংসের হয়ে ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে পাঁচ উইকেট তুলে নেন ডান হাতি পেসার রাজু।
রাজুর বলে একাধারে আউট হন ওয়েসয়েলস, মাহমুদউল্লা, অলক কাপালি, আরিফুল হক ও শফিউল ইসলাম।
এর আগে পর পর দুই বলে দুই উইকেট হারিয়ে বিপাকে খুলনা টাইটান্স। দুই সেট ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ও অলক কাপালি লম্বা শট খেলতে গিয়ে ক্যাচের শিকার হন।
তিন ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় খুলনা টাইটান্স। ১২তম ওভারে রান আউটের ফাঁদে পড়েন শুভাগত হোম (৩)।
নিজের প্রথম ও ইনিংসের চতুর্থ ওভারে রাজশাহীকে ব্রেকথ্রু এনে দেন ইংল্যান্ড সিরিজের (টেস্ট) নায়ক মেহেদী হাসান মিরাজ। দলীয় ১৮ রানের মাথায় ক্লিন বোল্ড হয়ে ফেরেন নিকোলাস পুরান (১৪)।
এরপর বেশ কয়েকটা ওভার পর আবারো উইকেট উল্লাসে মাতেন স্যামি-সাব্বির-মিরাজরা। টানা দুই ওভারে দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় খুলনা।
আবুল হাসানের করা দশম ওভারের শেষ বলে রিভার্স সুইপ করতে গিয়ে ওমর আকমলের হাতে ধরা পড়েন রিকি ওয়েসেলস (২২ বলে ৩২)। পরের ওভারের দ্বিতীয় বলেই আব্দুল মজিদকে (২৫ বলে ১৫) নুরুল হাসানের গ্লাভসবন্দি করেন স্পিনার সামিত প্যাটেল।
বুধবার (৯ নভেম্বর) বিপিএলের চতুর্থ আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হন সাব্বির-মাহমুদউল্লাহ। সাব্বির রহমানের রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রসঙ্গত, গতকাল (৮ নভেম্বর) অনুষ্ঠিত উদ্বোধনী দিনের দুই ম্যাচে জয় পায় তামিমের চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাশরাফির কুমিল্লাকে ২৯ রানে চিটাগং ও মুশফিকের বরিশাল বুলসকে আট উইকেটে হারিয়েছে সাকিবের ঢাকা।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












