ডেস্ক নিউজ : দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবিতে ঢাকার জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছ ঢাকা জেলা বিএনপি। রবিবার (১৮ ফেব্রয়ারি) বেলা ১১টার দিকে পুরান ঢাকায় অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় ঢাকা জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপি জমা দেওয়া শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন উপস্থিত নেতাকর্মীরা।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্বারকলিপি প্রদান করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমান খান, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা: দেওয়ান সালাউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, বিএনপির কেন্দ্রীয় নেতা রেজাউল কবির পল, অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক কাউসার, জেলা যুবদলের আহব্বায়ক ভিপি নাজিম, ওয়ালিদ খান, ফজলুল হক বেলায়িতী, জেলা ছাত্রদলের সভাপতি হাজী মাসুম, সাবিনা ইয়াসমিন, সাবেরা বেগমসহ ঢাকা জেলা বিএনপি যুবদল, ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী মিছিল সহকারে বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের নিকট স্বারক লিপি প্রদান করেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












