ডেস্ক নিউজ : চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়া জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি। এ কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রবিবার বিকেলে সিইসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, আমরা স্পষ্ট ভাষায় সিইসিকে জানিয়ে দিয়েছি, চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি। গণতন্ত্রের স্বার্থে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্যও সিইসিকে বলে এসেছি।
দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, খালেদা জিয়া আমাদের দলের চেয়ারপারসন। জাতীয়তাবাদী দলের ওপর তার পরিপূর্ণ কর্তৃত্ব রয়েছে। আর দলের নেতাকর্মীদের একমাত্র ছায়া তিনি। জাতীয়তাবাদী দল আর এদেশের মানুষের আবেগের সাথে খালেদা জিয়ার নাম জড়িত। তাই আমরা চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া জাতীয় নির্বাচনে যেতে পারি না।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












